ত্রিপুরা
img

ড্রাগস কাণ্ডে খোয়াই আদালতে চার পুলিশকর্মী!

তেলিয়ামুড়া থানার আলোচিত ড্রাগস পাচার কাণ্ডে এবার বড় পদক্ষেপ। অভিযুক্ত চার পুলিশকর্মীকে খোয়াই আদালতে পেশ করা হয়েছে। ড্রাগস পাচারের অভিযোগে তোলপাড় তেলিয়ামুড়া থানা। 
গোপন তথ্যের ভিত্তিতে চারজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। এরপর তদন্তের স্বার্থে তাদের গ্রেফতার করে আদালতে তোলা হয়।ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর চর্চা। কারণ, যাদের হাতে আইন রক্ষার দায়িত্ব, তারাই এবার আইনের কাঠগড়ায়।জেলার পুলিশ সুপার জানিয়েছেন, পুলিশের “জিরো টলারেন্স” নীতির আওতায় থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে নানা প্রশ্ন। ড্রাগস পাচার চক্র কতটা গভীরে ছড়িয়ে রয়েছে, এবং এর সঙ্গে আর কারা জড়িত থাকতে পারে—তা নিয়েই বাড়ছে জল্পনা।
আইন রক্ষকদের বিরুদ্ধেই যখন ওঠে অপরাধের অভিযোগ, তখন স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পড়ে গোটা ব্যবস্থাই। তেলিয়ামুড়ার এই ড্রাগস পাচার কাণ্ড কি শুধুই কয়েকজন পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো চক্র? তদন্ত যত এগোচ্ছে, ততই বাড়ছে রহস্য… আর এখন সবার নজর—এই মামলার পরবর্তী বিস্ফোরক তথ্যের দিকে।