
মাত্র সাত দিনের ব্যবধানে ফের বড় সাফল্য কাঞ্চনপুর থানার পুলিশের। নেশা বিরোধী অভিযানে এবার উদ্ধার হল বিপুল পরিমাণ বেআইনি মদ।
অভিযানে উদ্ধার হয় বেআইনিভাবে মজুত রাখা ১,১৫০ বোতল বিলাতি মদ।পুরো অভিযানে নেতৃত্ব দেন কাঞ্চনপুর থানার ওসি শ্রীকান্ত রুদ্রপাল। তাঁর সঙ্গে ছিলেন এসআই অর্জুন মজুমদার, সর্বজন রিয়াং সহ বিপুল সংখ্যক পুলিশ ও টিএসআর জওয়ান।উদ্ধার হওয়া সমস্ত মদের বোতল বাজেয়াপ্ত করা হয়েছে।পুলিশ সূত্রে খবর, এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে।এদিকে এলাকায় বেআইনি নেশা কারবারের বিরুদ্ধে পুলিশের লাগাতার অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ।
মাত্র এক সপ্তাহের ব্যবধানে পরপর দুই বড় অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় সামগ্রী উদ্ধার—তাতে স্পষ্ট, সীমান্তঘেঁষা এলাকায় এখনও সক্রিয় বড় কোনো চক্র। কিন্তু প্রশ্ন এখন একটাই—এই বেআইনি কারবারের মূল হোতারা কারা? আর পুলিশের পরবর্তী অভিযানে সামনে আসবে কি আরও বিস্ফোরক তথ্য? সেই দিকেই এখন নজর প্রশাসন থেকে সাধারণ মানুষের।