
জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে খোয়াই জেলায় অনুষ্ঠিত হল বিশেষ সচেতনতামূলক কর্মসূচি।
এই কর্মসূচিতে আলোচনা হয় বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক প্রকল্প, সাধারণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন এবং স্বনির্ভরতা বৃদ্ধির বিষয় নিয়ে।অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন খোয়াই জেলা সভাধিপতি অপর্ণা সিংহ রায় (দত্ত)।উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপা দেব, ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।বক্তারা জানান, সরকারি প্রকল্পগুলোর সুবিধা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং আর্থিক সচেতনতা গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।মূলত তেলিয়ামুড়া এলাকার কৃষিজীবী মানুষদের কেন্দ্র করে এই সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করা হয়।
এখন প্রশ্ন উঠছে—সরকারি প্রকল্পের এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি কি সত্যিই প্রান্তিক মানুষের আর্থ-সামাজিক পরিবর্তনে নতুন দিশা দেখাবে, নাকি বাস্তব স্তরে সুবিধা পৌঁছানোর চ্যালেঞ্জ এখনও রয়ে যাচ্ছে? উন্নয়নের বার্তা যতই জোরালো হোক, সাধারণ মানুষের জীবনে তার প্রভাব কতটা পড়বে—সেদিকেই এখন নজর গোটা জেলার।