
পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের উদ্যোগে অনুষ্ঠিত হল সাংবাদিক সম্মেলন। জেলার বিভিন্ন প্রশাসনিক কাজ, উন্নয়নমূলক প্রকল্প এবং জনকল্যাণ সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয় এই বৈঠকে।
সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও দ্রুত এবং স্বচ্ছভাবে পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। একইসঙ্গে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ ও প্রশাসনিক কার্যক্রম নিয়েও আলোচনা হয়। আগামী দিনেও উন্নয়নমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।”এই সাংবাদিক সম্মেলনকে কেন্দ্র করে প্রশাসনিক মহলেও শুরু হয়েছে জোর আলোচনা। জেলার উন্নয়ন ও পরিষেবা ব্যবস্থাকে আরও গতিশীল করতে কী নতুন পরিকল্পনা সামনে আসে, এখন সেদিকেই নজর সাধারণ মানুষের।
প্রশাসনের তরফে উন্নয়নের আশ্বাস মিলেছে ঠিকই… কিন্তু বাস্তবে সেই উন্নয়নের ছোঁয়া সাধারণ মানুষের জীবনে কতটা পৌঁছাবে? পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের এই বার্তা কি সত্যিই বদলে দেবে পরিষেবা ব্যবস্থার গতি, নাকি আবারও প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ থাকবে সবকিছু—এখন সেই প্রশ্নই ঘুরছে জনমনে।