ত্রিপুরা
img

ঊনকোটিতে সড়ক অবরোধ!বেহাল রাস্তা নিয়ে ফুঁসছে মাকুমছড়া,

ত্রিপুরায় ‘ডবল ইঞ্জিন উন্নয়ন’-এর দাবি শাসকদলের হলেও বাস্তবে ভিন্ন ছবি। মৌলিক সমস্যার সমাধান না পেয়ে এবার রাস্তায় নামলেন সাধারণ মানুষ।
গ্রামবাসীদের অভিযোগ, বারবার প্রশাসন ও জনপ্রতিনিধিদের জানানো হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।  বেহাল রাস্তার কারণে রোগী পরিবহন, স্কুলে যাতায়াত এবং বাজারহাট—সবকিছুই কার্যত বন্ধ হয়ে পড়েছে। , প্রতিশ্রুতি দিয়েও বছরের পর বছর কোনো কাজ হয়নি। এমনকি প্রতিবছর রাস্তা মেরামতের নামে দুর্নীতির অভিযোগও তোলেন. সরাসরি প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তোলেন রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়িকা সান্তনা চাকমার বিরুদ্ধে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা। উপস্থিত ছিলেন লালজুরী ব্লকের বিএসসি চেয়ারম্যান অজন্ত চাকমা সহ পূর্ত দপ্তরের আধিকারিকরা। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে রাস্তা সংস্কারের আশ্বাস দেওয়া হয় প্রশাসনের তরফে। প্রশাসনের আশ্বাসের পর অবশেষে অবরোধ প্রত্যাহার করেন গ্রামবাসীরা। তবে স্পষ্ট হুঁশিয়ারি—দ্রুত কাজ শুরু না হলে ফের বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তারা।
এখন প্রশ্ন উঠছে—উন্নয়নের দাবির মধ্যেই কেন বারবার রাস্তা অবরোধে নামতে বাধ্য হচ্ছেন গ্রামবাসীরা? প্রশাসনের আশ্বাস কি এবার বাস্তবে রূপ নেবে, নাকি আবারও সময়ের সাথে হারিয়ে যাবে প্রতিশ্রুতি? সেই প্রশ্নই এখন ঘুরছে গোটা প্রশাসনিক মহলে।