ত্রিপুরা
img

জন ভাগীদারি অভিযান’! পৌঁছাল সরকারি পরিষেবা

গোমতী জেলার দুর্গম ও প্রত্যন্ত এলাকাগুলিতে পৌঁছে দেওয়া হচ্ছে বিভিন্ন সরকারি পরিষেবা। সোমবার উদয়পুরে জেলা শাসক কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান গোমতী জেলার জেলাশাসক Rinku Lather।
এই অভিযানে ব্যাপক সাড়া মিলেছে জনজাতি ও পিভিটিজি জনগোষ্ঠীর মধ্যে।জেলায় মোট ১০৮টি ক্যাম্পে অংশ নিয়েছেন প্রায় ৪১ হাজারেরও বেশি মানুষ।অভিযানের মাধ্যমে আধার কার্ড, আয়ুষ্মান কার্ড, জাতি শংসাপত্র সহ একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে উপভোক্তাদের হাতে।শুধু তাই নয়, আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রেও মিলেছে উল্লেখযোগ্য সাফল্য।খোলা হয়েছে হাজারের বেশি নতুন ব্যাংক অ্যাকাউন্ট। পাশাপাশি বিমা, কৃষি প্রকল্প, রেশন কার্ড, এলপিজি সংযোগ, পেনশন ও মাতৃত্বকালীন সহায়তার সুবিধাও পৌঁছে গেছে বহু পরিবারের কাছে।প্রশাসনের মতে, শেষ মাইল পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই উদ্যোগ একটি বড় সফলতা।
সরকারি পরিষেবা এবার পৌঁছাচ্ছে দুর্গম গ্রামেও… কিন্তু প্রশ্ন এখন একটাই—এই উদ্যোগ কি সত্যিই দীর্ঘদিনের বঞ্চনা দূর করে জনজাতি এলাকার মানুষের জীবনে স্থায়ী পরিবর্তন আনতে পারবে? নাকি সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যাবে এই উদ্যোগের গতি? গোমতীর এই সাফল্য এখন তাই নজরে পুরো প্রশাসনিক মহলের।