ত্রিপুরা
img

এমডি অ্যাপার্টমেন্টে রহস্যমৃত্যু! যুবকের দেহ ঘিরে চাঞ্চল্য ধলেশ্বরে”

ধলেশ্বর জেল আশ্রম রোড এলাকার এম ডি অ্যাপার্টমেন্টে রহস্যজনকভাবে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পূর্ব থানার পুলিশ। কীভাবে মৃত্যু, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
ধলেশ্বর জেল আশ্রম রোডস্থিত এম ডি অ্যাপার্টমেন্টে সোমবার রহস্যজনক পরিস্থিতিতে উদ্ধার হয় এক যুবকের মৃতদেহ। স্থানীয়দের নজরে আসতেই সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পূর্ব থানার পুলিশ এবং শুরু করে তদন্ত।প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ঘটনাটি অস্বাভাবিক মৃত্যু। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ সূত্রে খবর, যুবকের পরিচয় জানার পাশাপাশি মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, সেই দিকও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই আশপাশের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারী আধিকারিকরা।
এটি কি শুধুই অস্বাভাবিক মৃত্যু, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে আরও বড় কোনও রহস্য?
ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই মিলতে পারে মৃত্যুর আসল কারণ।