ত্রিপুরা
img

জনগণনা ২০২৭ ঘিরে তৎপর প্রশাসন!”

জনগণনা ২০২৭-কে কেন্দ্র করে উত্তর ত্রিপুরা জেলায় শুরু হয়েছে প্রশাসনিক প্রস্তুতি। শুক্রবার ধর্মনগরের জেলাশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন। যেখানে জনগণনা কার্যক্রমকে স্বচ্ছ ও নির্ভুলভাবে সম্পন্ন করার রোডম্যাপ তুলে ধরা হয়।
উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক কার্যালয়ের ভিডিও কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এই সাংবাদিক সম্মেলন। উপস্থিত ছিলেন চিফ প্রিন্সিপাল সেন্সাস অফিসার রতন বিশ্বাস, অতিরিক্ত জেলাশাসক বিজয় সিনহা সহ একাধিক প্রশাসনিক আধিকারিক। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাঠ পর্যায়ের কর্মীদের জন্য দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ শিবির চলছে, যেখানে তথ্য সংগ্রহ, ডিজিটাল পদ্ধতি ও জনসংযোগের বিষয়গুলো শেখানো হচ্ছে। জনগণনার প্রথম পর্যায় শুরু হবে ২০২৬ সালের ১ আগস্ট থেকে এবং চলবে ৩০ আগস্ট পর্যন্ত। এরপর ২০২৭ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় পর্যায়ের বিস্তারিত গণনা করা হবে। জেলাশাসক বিজয় সিনহা জানান, জনগণনা শুধু একটি প্রশাসনিক কাজ নয়, এটি দেশের ভবিষ্যৎ উন্নয়নের ভিত্তি। তাই সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রশ্ন উঠছে—নতুন ডিজিটাল পদ্ধতিতে কি আরও নিখুঁত হবে জনগণনা? আর এই বিশাল প্রক্রিয়া কি বদলে দিতে পারবে দেশের ভবিষ্যৎ উন্নয়নের চিত্র