ত্রিপুরা
img

পুজোর আগে ১৪ স্মার্ট রাস্তা, কড়া নজরে প্রশাসন

দুর্গাপুজোর আগেই আগরতলা শহরবাসী পেতে চলেছেন বড় উপহার। স্মার্ট সিটি প্রকল্পের আওতায় ১৪টি স্মার্ট রাস্তার কাজ দ্রুত শেষ করতে জোর তৎপরতা প্রশাসনের।
কাজের মান ও অগ্রগতি খতিয়ে দেখতে এবার ভিআইপি রোড পরিদর্শনে নামলেন ইউডিডি সচিব ও আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের সিইও। এই লক্ষ্যকে সামনে রেখে শুক্রবার ভিআইপি রোড এলাকায় সরেজমিনে পরিদর্শন করেন ইউডিডি সচিব এবং আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের সিইও। রাস্তার নির্মাণকাজ, ড্রেনেজ, ফুটপাত ও সামগ্রিক মান খতিয়ে দেখা হয়।প্রশাসনের তরফে জানানো হয়েছে, কাজের গুণগত মান বজায় রাখতে নিয়মিত দিনরাত প্রকল্প এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছে।পরিদর্শনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান স্মার্ট সিটি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রাহুল দাস।
পুজোর আগেই কি বদলে যাবে আগরতলার রাস্তার চেহারা? স্মার্ট সিটির এই মেগা প্রকল্প এখন শহরবাসীর বড় প্রত্যাশা… তবে নির্ধারিত সময়ে কাজ শেষ হয় কিনা, সেদিকেই এখন সবার নজর।