
ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ফলাফল প্রকাশিত হয়েছে। ২২ এপ্রিল অনুষ্ঠিত এই পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ছিল তীব্র প্রতীক্ষা
জানা গেছে, এবছর নতুনভাবে কাট-অফ ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। মেধা তালিকায় মোট ১,৭৪৫ জন শিক্ষার্থী স্থান পেয়েছেন, আর তালিকা থেকে বাদ পড়েছেন ১১৯ জন পরীক্ষার্থী। PCM গ্রুপে প্রথম স্থান অধিকার করেছেন অর্ঘ্যজ্যোতি সাহা এবং PCB গ্রুপে শীর্ষ স্থান দখল করেছেন ভাইভব রায়.তাঁদের সাফল্যে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া ছড়িয়েছে শিক্ষা মহলে ও অভিভাবকদের মধ্যে। TBJEE চেয়ারম্যান ও অন্যান্য আধিকারিকরা জানান, স্বচ্ছ ও মেধাভিত্তিক ফল প্রকাশ নিশ্চিত করতেই নতুন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফল প্রকাশকে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে আনন্দ ও উচ্ছ্বাস।
প্রশ্ন উঠছে—নতুন কাট-অফ ব্যবস্থা কি ভবিষ্যতে আরও কঠিন প্রতিযোগিতার ইঙ্গিত দিচ্ছে? আর এই মেধা তালিকা কি বদলে দেবে রাজ্যের ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল শিক্ষার ভবিষ্যৎ?