
কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফলাফল নিয়ে ফের বিতর্ক। একাধিক ছাত্রছাত্রী অভিযোগ করছেন, পুনরায় পরীক্ষা দেওয়ার পরও ব্যাক ইস্যু সমাধান হচ্ছে না
ছাত্রছাত্রীদের দাবি, সমস্যার সমাধানের জন্য কলেজে যোগাযোগ করলে অনেক সময় সঠিক উত্তর মিলছে না। আবার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করলে তাদেরকে কলেজে যেতে বলা হচ্ছে। ফলে চরম হয়রানির শিকার হচ্ছেন তারা।এই পরিস্থিতির প্রতিবাদে আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রছাত্রীরা ওমেন্স কলেজের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভ চলাকালীন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডঃ শ্যামল দাসের কুশপুতুল দাহও করা হয়।
প্রশ্ন উঠছে—ব্যাক সমস্যার সমাধান হবে কবে?আর কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দায় ঠেলাঠেলির মাঝেই কি আরও বাড়বে ছাত্রছাত্রীদের ভোগান্তি?