ত্রিপুরা
img

বিজেপি ছেড়ে মথায় যোগ! দক্ষিণে বাড়ছে নতুন সমীকরণ

দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে ফের রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। বিজেপির দুঃসময়ের সংগঠক পরিবারের সদস্য এবার যোগ দিলেন Tipra Motha Party-তে। এই যোগদানকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা।জানা যায়, প্রাক্তন বুথ সভাপতির ভাই তথা মনু বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রঞ্জু মজুমদার আনুষ্ঠানিকভাবে বিজেপি ছেড়ে তিপ্রা মথায় যোগদান করেন। শান্তিরবাজারের হলি ক্রস এমডিসির বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন ২৬ বীরচন্দ্র কলসি কেন্দ্রের এমডিসি কেনা রাম রিয়াং, দক্ষিণ জোনাল জয়েন্ট চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং সহ অন্যান্য নেতৃত্ব।যোগদান অনুষ্ঠানে তিপ্রা মথার দক্ষিণ জোনাল জয়েন্ট চেয়ারম্যান Harendra Reang বলেন, মহারাজ Pradyot Kishore Debbarma-র ‘থানসা’ বা ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে শুধু জনজাতি নয়, অ-জনজাতি অংশের মানুষও ক্রমশ তিপ্রা মথার দিকে ঝুঁকছেন।রাজনৈতিক মহলের মতে, সাম্প্রতিক সময়ে শান্তিরবাজার মহকুমার এডিসি এলাকাগুলিতে বিজেপি ও অন্যান্য দল ছেড়ে তিপ্রা মথায় যোগদানের প্রবণতা বেড়েছে। একের পর এক যোগদান আগামী দিনে দক্ষিণ ত্রিপুরার রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে।দক্ষিণ ত্রিপুরায় একের পর এক রাজনৈতিক দলবদল কি শুধুই ক্ষোভের বহিঃপ্রকাশ, নাকি বদলে যাচ্ছে আগামী নির্বাচনের সমীকরণ? বিজেপির দুঃসময়ের সংগঠক পরিবারের সদস্যও যখন তিপ্রা মথার পতাকাতলে, তখন রাজনৈতিক মহলে প্রশ্ন— এটাই কি বড় পরিবর্তনের শুরু?