
খোয়াই দশরথদেব মেমোরিয়াল কলেজের প্রশাসনিক ভবনের মূল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় ছাত্র সংগঠনটি।অভিযোগ, Tripura University-র চরম উদাসীনতার কারণে বহু ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে।পরীক্ষায় পুনরায় অংশ নেওয়ার পরেও সঠিক মূল্যায়ন না করে ফের ব্যাক দেওয়া হচ্ছে।শুধু তাই নয়, নিয়মিত কলেজে উপস্থিত থাকা সত্ত্বেও বহু পড়ুয়াকে রেজাল্টে absent দেখানো হচ্ছে বলেও অভিযোগ।এমনকি সময়মতো assignment জমা দেওয়ার পরেও marksheet-এ নম্বর যোগ না হওয়ার ঘটনাও সামনে এই ঘটনায় কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন আন্দোলনকারীরা।
এখন প্রশ্ন উঠছে—ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে কেন বারবার উঠছে গাফিলতির অভিযোগ?ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কি এই বিতর্কে মুখ খুলবে?নাকি এই ক্ষোভ আরও বড় আন্দোলনের রূপ নিতে চলেছে আগামী দিনে…