ত্রিপুরা
img

১৬কোটির রাস্তা মাঝপথে থমকে! ঠিকাদার উধাও”

গন্ডাছড়া টাউন সার্কেল রোডে ১৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্প এখন কার্যত থমকে গেছে মাঝপথেই। অভিযোগ, কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থা ‘ঋদ্ধি সিদ্ধি কনস্ট্রাকশন’ কার্যত উধাও হয়ে গেছে।
প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ এই টাউন সার্কেল রোডের সংস্কারের জন্য বরাদ্দ হয়েছিল প্রায় ১৬ কোটি টাকা। শুরুতে কাজ কিছুটা এগোলেও পরে হঠাৎই কাজের গতি কমে যায় এবং বর্তমানে পরিস্থিতি এমন যে রাস্তার বড় অংশই বেহাল অবস্থায় পড়ে আছে।স্থানীয়দের অভিযোগ, সরকারি কোটি কোটি টাকা খরচ হলেও বাস্তবে রাস্তায় কোনো পরিবর্তন নেই। উল্টে খানাখন্দে ভরে গেছে পুরো পথ, যার ফলে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। স্কুলগামী ছাত্রছাত্রী থেকে শুরু করে অসুস্থ রোগী পরিবহন—সবই এখন চরম সমস্যার মুখে।PWD দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ঠিকাদার সংস্থাকে একাধিকবার শোকজ নোটিশ দেওয়া হলেও কোনো সদুত্তর মেলেনি। বিষয়টি উচ্চপদস্থ কর্তৃপক্ষকেও জানানো হয়েছে এবং পরবর্তী আইনি ও প্রশাসনিক পদক্ষেপের প্রক্রিয়া চলছে।
১৬ কোটি টাকার রাস্তা… মাঝপথে থমকে ঠিকাদার উধাও! নোটিশ আর আশ্বাসের পর এবার কি সত্যিই আসবে কঠোর ব্যবস্থা? নাকি আবারও থমকে যাবে উন্নয়নের গতি—এই প্রশ্নেই উত্তাল গন্ডাছড়া।