ত্রিপুরা
img

জিবি হাসপাতালে ধর্ষণের অভিযোগ! অধরা অভিযুক্ত

আবারও বিতর্কের কেন্দ্রে Govind Ballabh Pant Hospital।নন্দননগরের এক মহিলার অভিযোগ,ব্যক্তিগত ভিডিওকে হাতিয়ার করে দীর্ঘদিন ধরে তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল।
অভিযোগের তীর হাসপাতালের বায়োমেডিক্যাল বিভাগের এক টেকনিক্যাল স্টাফ শতরাজ কর্মকারের দিকে। নির্যাতিতার দাবি,ভিডিও ডিলিট করানোর জন্য অভিযুক্তের কাছে গেলে তাকে একটি গোপন কক্ষে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়। শুধু তাই নয়, ঘটনার প্রতিবাদ করতেই অভিযুক্ত সহ আরও কয়েকজন তাকে মারধর করে এবং চোর প্রমাণ করার চেষ্টা করে বলেও অভিযোগ এই ঘটনায় গত ১৪ ফেব্রুয়ারি ২০২৫ সালে Agartala East Women Police Station-এ অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। অভিযোগ,প্রায় এক বছর কেটে গেলেও এখনও পর্যন্ত মূল অভিযুক্তের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টে মীমাংসার চাপ এবং হুমকিরও অভিযোগ তুলেছেন নির্যাতিতা। ঘটনার তদন্ত চলছে বলে জানা গেছে।
এখন প্রশ্ন—রাজ্যের সবচেয়ে বড় হাসপাতালের ভিতরে ওঠা এই গুরুতর অভিযোগের সত্যতা কতটা?প্রায় এক বছর পরও কেন অধরা মূল অভিযুক্ত?আর তদন্তে সামনে আসবে কি আরও চাঞ্চল্যকর তথ্য?নাকি সুবিচারের আশায় আরও দীর্ঘ অপেক্ষা করতে হবে নির্যাতিতাকে