ত্রিপুরা
img

তেলিয়ামুড়ায় জ্বালানি সঙ্কট! বাড়ছে ভোগান্তি

তেলিয়ামুড়ায় এখন সবচেয়ে বড় সমস্যা— জ্বালানি সঙ্কট।মঙ্গলবার ভোর থেকেই শহরের গ্যাস এজেন্সি এবং মহারানীপুর পেট্রোল পাম্পের সামনে ভিড় জমাতে শুরু করেন সাধারণ মানুষ।
অভিযোগ,রাস্তার বেহাল অবস্থার কারণে রাজ্যে জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে।ফলে তেলিয়ামুড়ার অধিকাংশ পেট্রোল পাম্পেই দেখা দিয়েছে তীব্র সঙ্কট। আর সেই সুযোগে সক্রিয় হয়ে উঠেছে একাংশ কালোবাজারি চক্র। স্থানীয়দের দাবি,শহরের বিভিন্ন এলাকায় বোতলবন্দি পেট্রোল বিক্রি হচ্ছে লিটারপ্রতি ২০০, ২৫০ এমনকি ৩০০ টাকায়। যেখানে সরকারি দামে পেট্রোলের মূল্য প্রায় ১০৩ টাকা সবচেয়ে বড় প্রশ্ন—প্রকাশ্যে এমন অবৈধ ব্যবসা চললেও কেন চোখ বন্ধ প্রশাসনের? অভিযোগের তীর উঠছে মহকুমা প্রশাসন ও খাদ্য দপ্তরের দিকেও। অন্যদিকে দীর্ঘ দু’দিন পর মহারানীপুর পেট্রোল পাম্পে তেল পৌঁছাতেই হুড়োহুড়ি পড়ে যায় সাধারণ মানুষের মধ্যে। ভোর থেকে লাইনে দাঁড়িয়ে তপ্ত রোদে কার্যত নাভিশ্বাস উঠছে মানুষজনের। গ্যাস এজেন্সিতেও একই ছবি। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানোর পরেও গ্রাহকদের শুনতে হচ্ছে— “ইন্টারনেট নেই”, “পরে আসুন”সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন দিনমজুর শ্রমিকরা। কাজ ফেলে লাইনে দাঁড়িয়ে থাকায় বন্ধ হয়ে যাচ্ছে রোজগারও।
এখন প্রশ্ন—কালোবাজারি চক্রের বিরুদ্ধে প্রশাসন কবে নামবে মাঠে?আর তেলিয়ামুড়ার মানুষ কবে ফিরবে স্বাভাবিক জীবনে?নাকি এই জ্বালানি সঙ্কট আরও বড় বিপদের ইঙ্গিত দিচ্ছে?