ত্রিপুরা
img

আক্রান্ত তপন দাসের বাড়িতে মানিক সরকার!”

জিরানিয়ার রাজনৈতিক উত্তেজনার আবহে এবার আক্রান্ত সিপিআই(এম) নেতা তপন দাসের বাড়িতে পৌঁছালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী Manik Sarkar।
উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য Manik Dey।এদিন তপন দাসের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারা এবং ঘটনার খোঁজখবর নেন। উপস্থিত ছিলেন তপন দাসের ৯১ বছরের বৃদ্ধা মা পুষ্পরানী দাস সহ পার্টি ও গণসংগঠনের একাধিক নেতৃত্ব। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের। যদিও সিপিআই(এম) নেতৃত্বের দাবি,আক্রান্ত নেতার পাশে দাঁড়াতেই এই পরিদর্শন।
এখন প্রশ্ন—জিরানিয়ার এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেবে?আক্রান্ত নেতার বাড়িতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই সফর কি শুধুই সহমর্মিতা,নাকি এর পিছনে রয়েছে বড় কোনও রাজনৈতিক বার্তা? আগামী দিনে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতিতে কতটা প্রভাব পড়ে, এখন সেদিকেই নজর।