
একদিকে উন্নয়নের বড় বড় দাবি…অন্যদিকে জল-কাদায় ভরা রাস্তা আর বাসের সাঁকো পেরিয়ে জীবনযুদ্ধ।এই চিত্রই এবার সামনে এসেছে ঊনকোটি জেলার Pabiachhara বিধানসভাধীন দুধপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।
গ্রামবাসীদের অভিযোগ—বছরের পর বছর ধরে বেহাল রাস্তা, নেই ঠিকঠাক পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা থেকেও বঞ্চিত এলাকার বহু পরিবার। এমনকি রেগার কাজের টাকাও মাসের পর মাস বকেয়া বলে দাবি স্থানীয়দের। ক্ষোভে ফেটে পড়ে অবশেষে পঞ্চায়েত অফিসে ডেপুটেশন দিলেন গ্রামবাসীরা। কিন্তু প্রশ্ন উঠছে—উন্নয়নের এত দাবি সত্ত্বেও কেন আজও এমন দুর্দশা? আর কতদিন বাসের সাঁকো দিয়েই জীবন বাজি রেখে চলাচল করতে হবে মানুষকে?। আন্দোলনকারী ঝুলন সরকারের অভিযোগ,রাস্তার বেহাল অবস্থার কারণে অসুস্থ মানুষদের ঝোলায় চাপিয়ে হাসপাতালে নিয়ে যেতে হয়। অন্যদিকে জয়ন্তী মল্লিক নামে এক মহিলা সরাসরি সরকারের ভূমিকা নিয়েই ক্ষোভ প্রকাশ করেন। আরও বিস্ফোরক অভিযোগ করেন আন্দোলনকারী গৌড় নম।তার দাবি, রেগার কাজে অনিয়ম চলছে এবং সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। যদিও পঞ্চায়েত ইনচার্জ নিশাত দাস জানিয়েছেন,গ্রামবাসীদের দাবিগুলি লিখিতভাবে গ্রহণ করা হয়েছে এবং দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
এখন প্রশ্ন—উন্নয়নের দাবির মাঝেও কেন আজও এমন বেহাল অবস্থা এই গ্রামের? বছরের পর বছর অভিযোগের পরেও কেন মিলছে না স্থায়ী সমাধান?গ্রামবাসীদের হুঁশিয়ারির পর প্রশাসন কি এবার নড়েচড়ে বসবে,নাকি আবারও প্রতিশ্রুতির মধ্যেই আটকে থাকবে দুধপুরের মানুষের দুর্ভোগ?