ত্রিপুরা
img

জলহীন চড়িলাম মধ্যপাড়া! ঘুম ভাঙছে না দপ্তরের?

এক-দুদিন নয়… টানা ১৫ দিন ধরে পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন চড়িলাম মধ্যপাড়ার বাসিন্দারা। অভিযোগ, বারবার দপ্তরে জানিয়েও মেলেনি কোনও স্থায়ী সমাধান। আর সাংবাদিকদের প্রশ্নের মুখে কার্যত লেজে-গোবরে অবস্থায় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অফিসার
 প্রশ্ন উঠছে— ১৫ দিনেও যদি সমস্যার কারণ খুঁজে না পাওয়া যায়, তাহলে সাধারণ মানুষের দুর্ভোগ কমবে কবে?এদিকে আজ এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছয় সংবাদমাধ্যম। সাংবাদিকদের প্রশ্নের মুখে সমস্যার সঠিক কারণই স্পষ্ট করে বলতে পারেননি দপ্তরের এক দায়িত্বপ্রাপ্ত অফিসার। আর তাতেই ক্ষোভ আরও বাড়ে স্থানীয়দের মধ্যে।বাসিন্দাদের দাবি, দ্রুত বিকল্প ব্যবস্থার মাধ্যমে জল সরবরাহ শুরু করা হোক এবং কেন এতদিন সমস্যা সমাধান হল না, তারও জবাব দিতে হবে প্রশাসনকে।
১৫ দিন ধরে জলহীন একের পর এক পরিবার… অথচ সমস্যার কারণই অজানা! তাহলে কি প্রশাসনিক গাফিলতিতেই বাড়ছে সাধারণ মানুষের দুর্ভোগ? এখন সেই প্রশ্নেই তোলপাড় চড়িলাম মধ্যপাড়া।