ত্রিপুরা
img

ধর্মনগরে মাতৃভাষা সুরক্ষা দিবস পালন!”

ধর্মনগরে যথাযোগ্য মর্যাদায় পালিত হল মাতৃভাষা সুরক্ষা দিবস।মঙ্গলবার তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে Vivekananda Shatabarshiki Bhavan-এ আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান।
প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবিতে শহীদ হওয়া ১১ জন ভাষা শহীদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Jahar Chakraborty, Mitali Rani Das Sen সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।কিন্তু প্রশ্ন উঠছে—সময়ের সঙ্গে বদলে যাওয়া প্রজন্মের মধ্যে মাতৃভাষার প্রতি সেই আবেগ কি এখনও আগের মতোই রয়েছে?আর ভাষা শহীদদের আত্মত্যাগের ইতিহাস কতটা পৌঁছাচ্ছে নতুন প্রজন্মের কাছে?।বক্তারা মাতৃভাষার গুরুত্ব এবং ভাষা ও সংস্কৃতি রক্ষার প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন। এছাড়াও ভাষা শহীদ দিবস উপলক্ষে প্রায় ৪০ জন ছাত্র-ছাত্রী ও লেখক-লেখিকাকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
এখন প্রশ্ন—ডিজিটাল যুগের এই দ্রুত বদলে যাওয়া সময়ে মাতৃভাষার প্রতি ভালোবাসা কতটা ধরে রাখতে পারবে নতুন প্রজন্ম?ভাষা শহীদদের আত্মত্যাগের ইতিহাস কি শুধু অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে,নাকি আগামী দিনেও সেই চেতনা বাঁচিয়ে রাখবে সমাজ?