
সাধারণ মানুষের উপর ফের বাড়ল মূল্যবৃদ্ধির চাপ।মাত্র চার দিনের ব্যবধানে আবারও বৃদ্ধি পেল পেট্রোল ও ডিজেলের দাম।
বর্তমানে পেট্রোলের মূল্য দাঁড়িয়েছে ১০১ টাকা ৪৪ পয়সা এবং ডিজেলের দাম হয়েছে ৯০ টাকা ৩৪ পয়সা।এই মূল্যবৃদ্ধির জেরে স্বাভাবিকভাবেই বাড়ছে উদ্বেগ। কারণ প্রশ্ন উঠছে এবার কি জ্বালানির সঙ্গে সঙ্গে বাড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও?আর সাধারণ মানুষের উপর কতটা বাড়বে আর্থিক চাপ?সাধারণ মানুষের দাবি,এভাবে লাগাতার জ্বালানির দাম বাড়তে থাকলে সংসারের খরচ সামলানো আরও কঠিন হয়ে পড়বে।
এখন দেখার—জ্বালানির এই নতুন মূল্যবৃদ্ধি আগামী দিনে বাজারে কতটা প্রভাব ফেলে…পেট্রোল-ডিজেলের দাম কি এখানেই থামবে,নাকি সামনে রয়েছে আরও বড় ধাক্কা?আর মূল্যবৃদ্ধির চাপে সাধারণ মানুষের দুর্ভোগ কতটা বাড়ে, এখন সেদিকেই নজর সবার।