ত্রিপুরা
img

সাংবাদিক সম্মেলনে সরকারকে নিশানা প্রবীর চক্রবর্তীর!

রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলনে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী।
তিনি অভিযোগ করেন, লাগামছাড়া মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষ চরম সমস্যার মুখে পড়েছেন।এছাড়াও বেকারত্ব, জিএসটি এবং বিভিন্ন সরকারি নীতির বিরুদ্ধেও সরব হন তিনি।প্রবীর চক্রবর্তীর কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়, রাজ্যে বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা চলছে। আগামী দিনে রাজ্যের বিভিন্ন ইস্যুতে আন্দোলনে নামারও ইঙ্গিত দেয় কংগ্রেস নেতৃত্ব।
এখন প্রশ্ন উঠছে—এই অভিযোগের জবাবে কী বলবে সরকার?রাজ্যের রাজনৈতিক মহলে কি নতুন করে বাড়বে উত্তাপ?নাকি এই সাংবাদিক সম্মেলন থেকেই শুরু হতে চলেছে বড় রাজনৈতিক লড়াই…?
রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে সরব কংগ্রেস?”