ত্রিপুরা
img

গোয়ালা বস্তিতে পুলিশের হানা! আটক তিন

গোয়ালা বস্তিতে ফের বড়সড় নেশা বিরোধী অভিযান। এনসিসি থানার পুলিশের বিশেষ অভিযানে আটক করা হয়েছে তিনজনকে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নেশা সামগ্রী।
নেশার বিরুদ্ধে কড়া অবস্থানে পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে গোয়ালা বস্তি এলাকায় বিশেষ অভিযান চালায় এনসিসি থানার পুলিশ। অভিযানে সন্দেহভাজন কয়েকটি স্থানে তল্লাশি চালানো হয়।, তল্লাশি চলাকালীন বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার হয়। ঘটনাস্থল থেকেই আটক করা হয় তিনজনকে। পরে তাদের থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় গোপনে চলছিল নেশার কারবার। তবে পুলিশের এই অভিযানের পর আতঙ্কে পড়েছে চক্রের সঙ্গে জড়িতরা বলেই মনে করছে এলাকাবাসী। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ঠিক কত বড় চক্র কাজ করছে এর পেছনে? 
তিনজন গ্রেপ্তার হলেও… প্রশ্ন উঠছে, গোয়ালা বস্তির অন্ধকার নেশা চক্রের মূল মাথা কি এখনও ধরাছোঁয়ার বাইরে? পুলিশের পরবর্তী অভিযানে সামনে আসতে পারে আরও বড় বিস্ফোরক তথ্য!