
বিশালগড়ে অবৈধভাবে নাল ও কৃষিজমি ভরাটের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে।স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিন ধরে চলেছে এই কাজ।
অভিযোগ, বিশালগড় পুর এলাকা সহ বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে অবাধে চলছে নাল ও কৃষিজমি ভরাটের কাজ।কোথাও প্রশাসনকে পাত্তা না দিয়ে, আবার কোথাও প্রশাসনকে ‘ম্যানেজ’ করেই চলছে এই অবৈধ কার্যকলাপ।আর সেই সুযোগকেই কাজে লাগিয়েছেন একাধিক প্রভাবশালী ব্যক্তি।এমনকি পুর পরিষদের কাউন্সিলর সহ একাধিক ব্যক্তির নামও উঠে এসেছে এই বিতর্কে।সংবাদ মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসে প্রশাসন।অবশেষে বিশালগড় মহকুমা শাসকের নেতৃত্বে একটি প্রশাসনিক দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্তের নির্দেশ দেওয়া হয়।
এখন প্রশ্ন উঠছে—এতদিন ধরে চলা এই অবৈধ কাজ প্রশাসনের নজরে এল না কেন?কারা রয়েছে এই চক্রের পেছনে?শুধুই কি গাফিলতি, নাকি রয়েছে বড় কোনও যোগসাজশের অভিযোগ?বিশালগড়ের জমি ভরাট কাণ্ডে এখন নজর গোটা এলাকার…