ত্রিপুরা
img

মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের মার্কশিট বিতরণ শুরু!

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পরিচালিত এ বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর শুরু হয়েছে মার্কশিট ও সার্টিফিকেট বিতরণের কাজ।একইসঙ্গে পরীক্ষার খাতা রিভিউ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যও জানালেন বোর্ড সভাপতি ধনঞ্জয় গণচৌধুরী।
ফলাফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন স্কুলে শুরু হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের “মাধ্যমিক এবং সার্টিফিকেট প্রদান।নিজ নিজ স্কুল থেকেই পড়ুয়ারা সংগ্রহ করতে পারছেন তাদের গুরুত্বপূর্ণ নথিপত্র।রিভিউ আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৭শে মে।নির্ধারিত সময়ের মধ্যেই অনলাইনে আবেদন সম্পূর্ণ করার আহ্বান জানানো হয়েছে পরীক্ষার্থীদের।এখন রিভিউ নিয়ে ব্যস্ত বহু ছাত্রছাত্রী ও অভিভাবক।
এখন প্রশ্ন—রিভিউয়ের পর কি বদলাবে বহু পড়ুয়ার ফলাফল?কারও ভাগ্যে কি আসতে চলেছে বড় চমক?আর ২৭ মে-র পর বোর্ডের পরবর্তী পদক্ষেপ কী হবে—সেদিকেই এখন নজর হাজার হাজার পরীক্ষার্থীর…