
থালা-বাসন পরিষ্কার করার অজুহাতে বাড়িতে প্রবেশ, তারপর বৃদ্ধার গলা থেকে সোনার চেইন ছিনতাই করে চম্পট।
কিন্তু শেষরক্ষা হল না। স্থানীয়দের তৎপরতায় পুলিশের হাতে ধরা পড়ল বিহারের দুই অভিযুক্ত। চাঞ্চল্যকর এই ঘটনা শ্রীনগর থানার অন্তর্গত এডিসি ভিলেজের টেলরবন এলাকায়।অভিযোগ, বৃদ্ধার চিৎকার শুনে আশেপাশের মানুষ ছুটে আসেন এবং সঙ্গে সঙ্গে কাঞ্চনমালা বাজার এলাকায় খবর পাঠানো হয়।উত্তেজিত জনতা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়।পুলিশ আটক করে বিহারের কাটিহার জেলার বাসিন্দা পবন কুমার ও নীতিশ কুমারকে।
এখন প্রশ্ন উঠছে—রাজ্যে কি নতুন ছিনতাই চক্র সক্রিয় হয়ে উঠছে?বাড়িতে একা থাকা মহিলারা কতটা নিরাপদ?আর এই দুই অভিযুক্তের পেছনে কি রয়েছে আরও বড় কোনও চক্র…?