
প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হলো রাজ্য পর্যায়ের বিশেষ কর্মশালা। একই সঙ্গে পশুসখী কিট বিতরণ এবং দপ্তরের নতুন লোগো উন্মোচন করা হয়। বৃহস্পতিবার প্রজ্ঞা ভবনে প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের উদ্যোগে আয়োজিত হয় রাজ্য পর্যায়ের কর্মশালা তথা পশুসখী কিট বিতরণ কর্মসূচি।এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস।অনুষ্ঠানে পশুপালন ব্যবস্থাকে আরও শক্তিশালী করা, গ্রামীণ স্তরে সচেতনতা বৃদ্ধি এবং পশুসখী প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দপ্তরের নতুন লোগো উন্মোচনের মাধ্যমে আধুনিক ও উন্নত পরিষেবার বার্তাও তুলে ধরা হয়।উপস্থিত অতিথিরা জানান, এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে রাজ্যের পশুপালন ব্যবস্থায় নতুন গতি আনতে সহায়ক হবে। এখন প্রশ্ন উঠছে পশুসখী প্রকল্প ও নতুন উদ্যোগ কি সত্যিই গ্রামীণ অর্থনীতি ও পশুপালন ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারবে? নাকি এ শুধু সীমাবদ্ধ