
৩৫ বছর পরও কেন রাজীব গান্ধীকে ঘিরে বাড়ছে রাজনৈতিক চর্চা?”প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সারা রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করে প্রদেশ কংগ্রেস।প্রদেশ কংগ্রেস ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রবীণ কংগ্রেস নেতা তথা বিধায়ক Gopal Chandra Roy। অন্যদিকে দলীয় পতাকা উত্তোলন করেন কর্মচারী নেতা শান্তি রঞ্জন দেবনাথ। এছাড়াও বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকেও পতাকা উত্তোলন করা হয়।এরপর কংগ্রেস ভবনের সামনে স্থাপিত রাজীব গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান দলের নেতৃত্বরা। পরে সেখান থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে গান্ধীঘাট শহীদ বেদীতে পৌঁছায়।