

May 18, 2026
Nasha Mukta Bharat Abhiyan” উপলক্ষে বীর বিক্রম মেমোরিয়াল কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত হল এক সচেতনতামূলক মেগা রেলি।
Nasha Mukta Bharat Abhiyan” কে সামনে রেখে আয়োজিত হয় এক বিশাল সচেতনতা রেলি। হাতে প্ল্যাকার্ড, মুখে নেশা বিরোধী স্লোগান নিয়ে রাস্তায় নামেন কলেজের ছাত্রছাত্রীরা।এনএসএস স্বেচ্ছাসেবকদের বক্তব্য, বর্তমানে যুবসমাজ ইয়াবা ও বিভিন্ন জম্বি ড্রাগের কবলে পড়ে ধ্বংসের পথে এগোচ্ছে। সেই বিপদ সম্পর্কে মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ।
স্বেচ্ছাসেবকরা আরও জানান, দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর নেশামুক্ত ভারত ও নেশামুক্ত ত্রিপুরা গড়ার আহ্বানকে সফল করতেই তাদের এই প্রচেষ্টা।