
ভাটি অভয়নগর বিহারী বস্তি এলাকায় হৃদয়বিদারক ঘটনা। দিদার সঙ্গে খেলতে গিয়ে কাটাখালের জলে পড়ে মৃত্যু হল আড়াই বছরের এক শিশুর। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
জানা গেছে সোমবার দিদার সঙ্গে খেলতে খেলতে প্রগতি স্কুল ব্রিজ সংলগ্ন কাটাখালের পাশে চলে যায় ছোট্ট পরি। আচমকাই অসাবধানতাবশত জলে পড়ে যায় সে। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে দুর্গা চৌমুনি ব্রিজের সামনে শিশুটিকে জলে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে।তড়িঘড়ি তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।
এক মুহূর্তের অসাবধানতা কেড়ে নিল আড়াই বছরের নিষ্পাপ প্রাণ। কিন্তু প্রশ্ন উঠছে—খোলা কাটাখালগুলিতে নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা কেন নেই? আর কত ছোট্ট প্রাণ ঝরে গেলে সচেতন হবে প্রশাসন? ঘটনায় এখন শোকস্তব্ধ ভাটি অভয়নগর এলাকা…