
সরকারি হাসপাতালে চিকিৎসক না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা।
বহু মানুষ শান্তিরবাজার জেলা হাসপাতালে মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক সাগর সম্রাট দের্বমাকে দেখানোর জন্য ভিড় জমান। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার পর রোগীরা জানতে পারেন, হাসপাতালে উপস্থিত নেই ওই চিকিৎসক। অভিযোগ, হাসপাতালের দায়িত্ব এড়িয়ে অধিকাংশ সময় প্রাইভেট চেম্বারে রোগী দেখেন চিকিৎসক। এমনকি হাসপাতালের রোগীদেরও চেম্বারে যাওয়ার পরামর্শ দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এর আগেও ওই চিকিৎসকের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠলেও কার্যকর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ।
প্রশ্ন উঠছে, গরিব রোগীদের চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে স্বাস্থ্য দপ্তর কি এবার কড়া পদক্ষেপ নেবে? নাকি অভিযোগের পাহাড়ের মাঝেই চলতে থাকবে একই ছবি? এখন সেদিকেই তাকিয়ে শান্তিরবাজারের মানুষ…