ত্রিপুরা
img

গোয়ালঘরে লুকানো ইয়াবা! উদ্ধার আড়াই কোটির মাদক

উত্তর ত্রিপুরার কদমতলায় পুলিশের বড়সড় সাফল্য। গোয়ালঘর থেকে উদ্ধার প্রায় ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট। 
যার আনুমানিক কালোবাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।ঘটনাস্থল থেকেই আটক করা হয় দুই অভিযুক্তকে।ধৃতরা হল— বাগনের বাসিন্দা গৌতম দাস এবং নিলাম বাজারের জসীমউদ্দীন। উত্তর জেলার পুলিশ সুপার অবিনাশ রাই জানান, NDPS আইনে মামলা রুজু করে শুরু হয়েছে জোরদার তদন্ত। এই বিপুল পরিমাণ ইয়াবার উৎস কোথায়, কার কাছে পাচারের পরিকল্পনা ছিল এবং এর পেছনে বড় কোনও আন্তঃরাজ্য চক্র জড়িত কিনা—সব দিক খতিয়ে দেখছে পুলিশ ।
গোয়ালঘরের আড়ালে লুকিয়ে ছিল কোটি টাকার মাদক চক্র!কদমতলার ইয়াবা-কাণ্ডে সামনে আসতে পারে আরও বড় নাম—এখন সেদিকেই তাকিয়ে গোটা উত্তর ত্রিপুরা