ত্রিপুরা
img

এক রাতে চার চুরি! CCTV-তে ধরা দুষ্কৃতীদের দৌরাত্ম্য!

একই রাতে চারটি পৃথক ঘটনা ধারাবাহিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা উদয়পুর মহকুমাজুড়ে। মন্দির, বাড়ি থেকে গরু চুরি—সব মিলিয়ে আতঙ্কে সাধারণ মানুষ।
অভিযোগ, একটি মারুতি ভ্যান করে এসে দুষ্কৃতীরা মন্দিরের প্রণামী বাক্স ভেঙে নিয়ে যায়।এর কিছুক্ষণ পরই উদয়পুরের ঐতিহ্যবাহী জগন্নাথ বাড়িতেও হানা দেয় চোরের দল। সেখান থেকেও প্রণামী বাক্স ভেঙে নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পরপর দুই ধর্মীয় প্রতিষ্ঠানে চুরির ঘটনায় ক্ষোভ ছড়ায় এলাকায়। অন্যদিকে, ছনবন এলাকায় অবসরপ্রাপ্ত কর্মচারী আশীষ দাসের বাড়িতে চুরি করে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যায় দুষ্কৃতীরা। অভিযোগ, বাড়ির সদস্যরা বাইরে থাকার সুযোগ নিয়েই এই চুরি সংঘটিত হয়।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় চুরি ও অপরাধ বাড়লেও পুলিশের টহলদারি কার্যত অকার্যকর হয়ে পড়েছে।
এক রাতে চার-চারটি চুরি… মন্দিরও রক্ষা পেল না দুষ্কৃতীদের হাত থেকে। CCTV-তে ধরা পড়েছে গরু চুরির দৃশ্য, কিন্তু প্রশ্ন একটাই—কবে ধরা পড়বে এই সংঘবদ্ধ চক্র? আর রাতের অন্ধকারে কতটা নিরাপদ উদয়পুরের সাধারণ মানুষ? এখন সেই আতঙ্কই ঘুরছে গোটা মহকুমাজুড়ে…