ত্রিপুরা
img

জোর করে নাবালিকার বিয়ে, বাড়ি ফিরতেই মারধর !

মেয়ের স্বপ্ন ছিল পড়াশোনা করার। কিন্তু অভিযোগ, সেই স্বপ্নই ভেঙে দেন নিজের বাবা। জোর করে নাবালিকার বিয়ে, তারপর বাড়ি ফিরে প্রতিদিন মারধর—চড়িলামের রাজীব কলোনির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
 অভিযোগ, নাবালিকা মেয়েটি পড়াশোনা চালিয়ে যেতে চাইলেও জোরপূর্বক তার বিয়ে দিয়ে দেন পরিবারের লোকজন।পরবর্তীতে স্বামী বিদেশে চলে গেলে মেয়েটি বাবার বাড়িতে ফিরে আসে। এরপর থেকেই নাবালিকাকে নিয়মিত মারধর করা হত বলে অভিযোগ উঠেছে তার পিতার বিরুদ্ধে।ঘটনার খবর পেয়ে শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা এলাকায় পৌঁছে নাবালিকাকে উদ্ধার করেন। পরে তাকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পাশাপাশি নাবালিকার ভবিষ্যৎ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রাও।
পড়াশোনা করতে চাওয়া কি অপরাধ? নাকি সমাজের চাপে থেমে গেল এক নাবালিকার স্বপ্ন? চড়িলামের এই ঘটনা ফের সামনে আনল নাবালিকা বিয়ে ও পারিবারিক নির্যাতনের ভয়ংকর বাস্তব… এখন দেখার, এই ঘটনায় কতটা কড়া পদক্ষেপ নেয় প্রশাসন।