ত্রিপুরা
img

সাইকেল চালিয়ে অভিনব উদ্যোগ নিল গোমতীর জেলাশাসক

দেশজুড়ে জ্বালানি সাশ্রয়ের বার্তাকে বাস্তবে রূপ দিতে অভিনব উদ্যোগ নিল গোমতী জেলা প্রশাসন। ।
প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর জ্বালানি সাশ্রয়ের আহ্বানকে সামনে রেখে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে গোমতী জেলা প্রশাসন। সোমবার সকালে নিজের সরকারি কোয়ার্টার থেকে সাইকেল চালিয়ে অফিসে পৌঁছান জেলাশাসক রিঙ্কু লাথের। শুধু প্রতীকী উদ্যোগ নয়, প্রশাসনিক স্তরেও নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এখন থেকে প্রতি সোমবার জেলা প্রশাসনের আধিকারিক ও কর্মচারীরা সাইকেল অথবা পায়ে হেঁটে অফিসে আসবেন এবং একইভাবে বাড়ি ফিরবেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলাশাসক জানান, বর্তমান সময়ে জ্বালানি সাশ্রয় অত্যন্ত প্রয়োজনীয়। তবে ভবিষ্যতের কথা মাথায় রেখেই সাশ্রয়ী মানসিকতা গড়ে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ইতিমধ্যেই প্রশাসনের এই পদক্ষেপ পরিবেশপ্রেমী মহল এবং সাধারণ মানুষের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।
সরকারি গাড়ি ছেড়ে সাইকেলে অফিসে জেলাশাসক! শুধু জ্বালানি সাশ্রয় নয়, পরিবেশ রক্ষার বার্তাও কি এবার ছড়িয়ে পড়বে সাধারণ মানুষের মধ্যেও? গোমতী প্রশাসনের এই উদ্যোগ কি রাজ্যের অন্য জেলাগুলোর কাছেও নতুন উদাহরণ হয়ে উঠবে? এখন সেই দিকেই নজর সকলের…