ত্রিপুরা
img

৩৯ বছরেই শেষ এক রাজাধিরাজের পথচলা! আজও ত্রিপুরাজুড়ে অমর বীর বিক্রম

১৯৪৭ সালের ১৭ই মে…এক মর্মান্তিক দুর্ঘটনায় থেমে যায় ত্রিপুরার এক দূরদর্শী শাসকের জীবনযাত্রা।মাত্র ৩৯ বছর বয়সেই প্রয়াত হন আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর।
আজ তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে শ্রদ্ধা নিবেদন করা হয়।বিশেষ করে আগরতলার বটতলায় অবস্থিত রাজকীয় শ্মশানঘাটে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এইডিসির সিইএম রুনিয়াল দেববর্মা।উপস্থিত ছিলেন এমডিসি রাজেশ্বর দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।বক্তারা বলেন, মহারাজা বীর বিক্রম শুধু একজন রাজা ছিলেন না, তিনি ছিলেন ভবিষ্যৎদ্রষ্টা এক নির্মাতা—যাঁর ভাবনা আজও উন্নয়নের পথে এগিয়ে নিয়ে চলেছে ত্রিপুরাকে।
স্বল্প সময়েই তিনি রেখে গেছেন উন্নয়নের এমন এক ছাপ, যা আজও অমলিন।প্রশ্ন একটাই—যে স্বপ্নের ত্রিপুরা গড়তে চেয়েছিলেন মহারাজা বীর বিক্রম,আজকের ত্রিপুরা কি সত্যিই সেই পথেই এগোচ্ছে?ইতিহাসের পাতায় নয়, মানুষের হৃদয়েও আজ অমর হয়ে রয়েছেন আধুনিক ত্রিপুরার সেই মহান রূপকার।