
আইফোন উপহার দেওয়ার প্রলোভন দেখিয়ে এক উপজাতি যুবতীকে আগরতলায় ডেকে এনে নির্যাতনের অভিযোগে গ্রেফতার হল আদিত্য দাস নামে এক কনটেন্ট ক্রিয়েটর ও মোবাইল ব্যবসায়ী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে।
জানা গেছে, ধলাই জেলার ওই যুবতীর সঙ্গে কিছুদিন আগে ফেসবুকে পরিচয় হয় অভিযুক্ত আদিত্যর। ধীরে ধীরে তাদের মধ্যে কথাবার্তা বাড়তে থাকে। সেই সুযোগ নিয়েই যুবতীকে দেখা করার প্রস্তাব দেয় আদিত্য এবং একটি দামি আইফোন উপহার দেওয়ার প্রতিশ্রুতিও দেয়।নির্যাতিতা যুবতীর অভিযোগ, শনিবার সকালে ওষুধ কেনার উদ্দেশ্যে ট্রেনে করে আগরতলায় আসে সে। বাধারঘাট রেলওয়ে স্টেশনে পৌঁছাতেই দামি বাইক নিয়ে সেখানে হাজির হয় অভিযুক্ত।অভিযোগ আরও, হোটেল থেকে বের হওয়ার সময় যুবতীর মোবাইল ফোন নিজের কাছে রেখে দেয় অভিযুক্ত। পরে প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায় সে।জানা গেছে, অভিযুক্তের বাড়ি কমলপুর এলাকায়। । পাশাপাশি সে সামাজিক মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও পরিচিত। অভিযোগ, থানায় আনার পর নিজের প্রভাব প্রতিপত্তির কথা বলে পুলিশকে ভয় দেখানোরও চেষ্টা করে অভিযুক্ত। পরে শনিবার গভীর রাতে তাকে আমতলী থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়.আমতলী থানায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে। রবিবার ধৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন আমতলী থানার ওসি ইন্সপেক্টর পরিতোষ দাস।
সোশ্যাল মিডিয়ার পরিচয়, দামি উপহারের লোভ আর তারপর গুরুতর অভিযোগ—এই ঘটনা কি শুধুই এক ব্যক্তির অপরাধ, নাকি এর আড়ালে লুকিয়ে রয়েছে আরও বড় কোনো ফাঁদ? তদন্ত যত এগোচ্ছে, ততই বাড়ছে রহস্য আর আতঙ্ক।