
আবারও রেলের ধাক্কায় প্রাণ হারানোর ঘটনায় চাঞ্চল্য ছড়াল রানিরবাজারের ব্রহ্মটিলা এলাকায়।
মৃত ব্যক্তির নাম স্বপন দেবনাথ। বয়স প্রায় ৬০ বছর বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।স্থানীয় সূত্রে খবর,রেললাইনের কাছে থাকাকালীন আচমকাই ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যুহয় বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও রেল কর্তৃপক্ষ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।এলাকাবাসীর একাংশের দাবি, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও সতর্কীকরণের অভাব রয়েছে।
একের পর এক রেল দুর্ঘটনায় বাড়ছে উদ্বেগ… তবে কি এখনও নিরাপত্তার ঘাটতি রয়েই গেছে? নাকি এই মৃত্যুর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? এখন সেই প্রশ্নই ঘুরছে রানিরবাজার জুড়ে।