
চারচাকা গাড়ির বদলে এবার বাইকে চড়েই সফরে বেরোলেন ধর্মনগরের বিধায়ক Jahar Chakraborty। আর সেই দৃশ্য ঘিরেই শুরু হয়েছে জোর চর্চা রাজনৈতিক মহলে।
জ্বালানি সাশ্রয় এবং পরিবেশ সচেতনতার বার্তা দিতেই এই ব্যতিক্রমী উদ্যোগ বলে জানা গেছে। প্রধানমন্ত্রী Narendra Modi-র আহ্বানকে সামনে রেখেই সফরের ধরনে এই বদল এনেছেন বিধায়ক।ধর্মনগরের রাস্তায় বাইকে বিধায়ককে দেখে সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয় কৌতূহল। অনেকেই এই উদ্যোগকে সাধুবাদ জানান।স্থানীয়দের বক্তব্য, জনপ্রতিনিধিরা যদি এভাবে সাধারণ মানুষের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দেন, তাহলে সমাজে তার ইতিবাচক প্রভাব পড়বে।রাজনৈতিক মহলের একাংশের মতে, এটি শুধুই প্রতীকী পদক্ষেপ নয়, বরং সাধারণ মানুষের সঙ্গে আরও কাছাকাছি থাকার এক বিশেষ বার্তাও বহন করছে।
বাইকে চড়ে বিধায়কের এই সফর কি শুধুই জ্বালানি সাশ্রয়ের বার্তা, নাকি আগামী দিনে জনসংযোগ রাজনীতির নতুন স্টাইল? এখন সেই নিয়েই চলছে জোর আলোচনা।