
উদয়পুরের ঐতিহ্যবাহী ভুবনেশ্বরী মন্দির… একসময় যা ছিল রাজন্য আমলের গৌরবের প্রতীক, এখন সেই মন্দির প্রাঙ্গণ ঘিরেই উঠছে গুরুতর অভিযোগ।
স্থানীয়দের অভিযোগ, বহুবার প্রশাসন ও পুলিশকে জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ফলে দিনদিন বাড়ছে অসামাজিক কার্যকলাপ।প্রশাসনের চরম উদাসীনতার কারণে সন্ধ্যার পর থেকেই মন্দির চত্বর পরিণত হচ্ছে নেশা সেবনকারীদের নিরাপদ আস্তানায়। মন্দির প্রাঙ্গণের বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যাচ্ছে মদের বোতল, নেশা সামগ্রীর বর্জ্য এবং আবর্জনা। সবচেয়ে বড় প্রশ্ন, রাজ্য সহ দেশ-বিদেশ থেকে আসা পর্যটকরা এই দৃশ্য দেখে কী বার্তা নিয়ে ফিরছেন? ত্রিপুরার ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্রের এই চিত্র নিয়ে এখন ক্ষোভ বাড়ছে বিভিন্ন মহলে।এখন স্থানীয় সচেতন মহল, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের দাবি—অনতিবিলম্বে কঠোর ব্যবস্থা নিয়ে মন্দির প্রাঙ্গণের পরিবেশ রক্ষা করুক প্রশাসন।
ঐতিহ্যের এই পবিত্র স্থান কি ধীরে ধীরে নেশা কারবারিদের দখলে চলে যাচ্ছে? নাকি বড় কোনো ঘটনার অপেক্ষায় নীরব প্রশাসন? এখন সেই প্রশ্নেই ক্ষোভ আর উদ্বেগ