
শনিবার ফলহারিণী কালীপূজা উপলক্ষে ভক্তিময় পরিবেশে মুখর হয়ে উঠল উদয়পুরের ঐতিহ্যবাহী ত্রিপুরা সুন্দরী মাতাবাড়ি।বিশেষ এই তিথিকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
।শুধু রাজ্য নয়, বাইরের রাজ্য থেকেও বহু ভক্ত মাতাবাড়িতে এসে পুজো দেন।তবে এই বিশেষ পূজার তাৎপর্য কী?আর কেন এই দিনটিকে ঘিরে ভক্তদের মধ্যে এত আবেগ ও ভক্তি?ভক্তদের বিশ্বাস, ফলহারিণী কালীপূজার এই বিশেষ তিথিতে মা ত্রিপুরা সুন্দরীর আরাধনা করলে মনস্কামনা পূরণ হয় এবং জীবনের নানা বাধা দূর হয়।মন্দির চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকেও ভক্তদের সুবিধার্থে নেওয়া হয় একাধিক ব্যবস্থা।
ভক্তির স্রোতে ভাসল মাতাবাড়ি...ফলহারিণী কালীপূজার এই বিশেষ তিথিতে মায়ের আশীর্বাদ পেতে ভিড় জমালেন হাজারো মানুষ। আধ্যাত্মিকতার এই আবহ কি শুধু বিশ্বাসের টান,নাকি মায়ের অলৌকিক শক্তির প্রতি অগাধ আস্থারই প্রতিচ্ছবি?এখন সেই ভক্তিময় পরিবেশেই মুখর উদয়পুরের মাতাবাড়ি…