
শনিবার বিকেলে মাত্র ১৫ মিনিটের হালকা বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে আমবাসা বাজার এলাকা। জাতীয় সড়কের বিভিন্ন অংশে জমে যায় জল, ফলে যান চলাচল ও সাধারণ মানুষের যাতায়াতে ব্যাপক সমস্যা তৈরি হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই সমস্যা চলছে। সামান্য বৃষ্টিতেই বাজার এলাকা জলমগ্ন হয়ে পড়ে। অন্যদিকে রোদ উঠলে একই রাস্তা ধুলোময় হয়ে ওঠে, যা জনস্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর।প্রতিবারের মতো এবারও পৌর পরিষদের তরফে বুলডোজার ও ট্রিপার লাগিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে। তবে স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।
প্রতিবার বৃষ্টি এলেই একই ছবি...জলমগ্ন রাস্তা, কাদা আর দুর্ভোগে নাজেহাল মানুষ।ট্যাক্সের টাকা খরচ করে বারবার অস্থায়ী সমাধান হলেও—কেন হচ্ছে না স্থায়ী ব্যবস্থা?আমবাসার মানুষের এই দীর্ঘদিনের সমস্যার শেষ কবে, এখন সেই প্রশ্নই ঘুরছে চারিদিকে…