ত্রিপুরা
img

আগরতলায় মহাসম্মেলনের প্রস্তুতি ঘিরে জোর রাজনৈতিক চর্চা!

রাজ্যের রাজনৈতিক ও সাংগঠনিক মহলে এবার নতুন চর্চা।শনিবার ক্যাপিটাল কমপ্লেক্স বিধায়ক আবাসে অনুষ্ঠিত হল সর্বভারতীয় পঞ্চায়েত পরিষদের রাজ্য কমিটির প্রথম বৈঠক।
বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি তথা বিধায়ক বিরোজিৎ সিনহা সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।এই বৈঠক থেকেই নেওয়া হয় বড় সিদ্ধান্ত— আগামী জুন মাসের প্রথম সপ্তাহে আগরতলায় দুই হাজার প্রতিনিধিকে নিয়ে অনুষ্ঠিত হবে এক বিশাল সম্মেলন।শুধু তাই নয়, সম্মেলনে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুবোদকান্ত সহায় এবং ওয়ার্কিং প্রেসিডেন্ট ডক্টর অশোক চৌহান-কে। তবে এই সম্মেলনের আড়ালে কি রয়েছে বড় কোনও রাজনৈতিক বার্তা? পাশাপাশি জুন মাসের প্রথম সপ্তাহে আগরতলায় দুই হাজার প্রতিনিধিকে নিয়ে এক বৃহৎ সম্মেলন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুবোদ কান্ত সহায় এবং ওয়ার্কিং প্রেসিডেন্ট ডক্টর অশোক চৌহান-কে। বৈঠকের পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। 
দুই হাজার প্রতিনিধিকে নিয়ে হতে চলা এই মহাসম্মেলন...সেটাই কি রাজ্যের রাজনীতিতে নতুন বার্তার সূচনা করবে?নাকি এই বৈঠকের আড়ালেই তৈরি হচ্ছে আগামী দিনের বড় সাংগঠনিক রণকৌশল?জুনের সেই সম্মেলনের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের…