ত্রিপুরা
img

পেট্রোল সংকটের গুজবে আমবাসায় হুড়োহুড়ি! পাম্পে উপচে পড়া ভিড়

পেট্রোল সংকটের গুজব ছড়িয়ে পড়তেই শনিবার সকাল থেকে আমবাসার বিভিন্ন পেট্রোল পাম্পে ভিড় জমাতে শুরু করেন সাধারণ মানুষ। বাইক, অটো ও অন্যান্য যানবাহনের দীর্ঘ লাইনে পাম্প এলাকাগুলো কার্যত জনসমুদ্রে পরিণত হয়।
পরিস্থিতি সামাল দিতে পাম্প কর্তৃপক্ষ নির্দিষ্ট পরিমাণে তেল দেওয়া শুরু করে। বাইকের জন্য ২০০ টাকা এবং অটোর জন্য ৪০০ থেকে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে জানানো হয়। স্থানীয় পেট্রোল পাম্পের ম্যানেজার জানান, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। পাম্পে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল মজুত রয়েছে। তবে কেউ যাতে অতিরিক্ত তেল মজুত করতে না পারেন, সেই কারণেই এই রেশনিং ব্যবস্থা চালু করা হয়েছে।প্রশাসনের পক্ষ থেকেও সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার আবেদন জানানো হয়েছে। লাইনে দাঁড়িয়ে থাকা প্রত্যেককেই তেল দেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।
গুজবের জেরে তৈরি হওয়া এই আতঙ্ক...সেটাই কি আরও বড় সংকটের পরিস্থিতি তৈরি করতে পারে?নাকি সচেতনতার মাধ্যমেই থামবে অযথা হুড়োহুড়ি?পেট্রোল নিয়ে এই বিভ্রান্তির আড়ালে আর কোনও বড় কারণ লুকিয়ে আছে কি না, এখন সেদিকেই নজর সাধারণ মানুষের