ত্রিপুরা
img

ধলেশ্বরে উন্নয়ন কাজ খতিয়ে দেখতে মেয়র-সাংসদের পরিদর্শন!

শনিবার বনমালীপুর বিধানসভার ধলেশ্বর এলাকার দুটি ওয়ার্ড পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং বিজেপির রাজ্যসভার সাংসদ রাজিব ভট্টাচার্য।
উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট এলাকার কর্পোরেটররা। এদিন বিভিন্ন রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা সহ চলমান উন্নয়নমূলক কাজ সরেজমিনে খতিয়ে দেখা হয়।স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যার কথাও শোনেন জনপ্রতিনিধিরা। দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয় বলেও জানা গেছে।পরিদর্শন ঘিরে এলাকায় সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যায়। অনেকেই আশা প্রকাশ করেন, এই উদ্যোগের ফলে নাগরিক পরিষেবার মান আরও উন্নত হবে।
সরেজমিনে পরিদর্শনের পর কি এবার বদলাবে ধলেশ্বরের উন্নয়নের ছবি?নাকি সমস্যার পাহাড় আগের মতোই থেকে যাবে এলাকাবাসীর নিত্যসঙ্গী হয়ে?জনপ্রতিনিধিদের এই সক্রিয়তা কি সত্যিই আনবে দ্রুত সমাধান?এখন সেই আশাতেই তাকিয়ে ধলেশ্বরের মানুষ…