
উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালকে ঘিরে এবার তীব্র উত্তেজনা।আইসিইউ পরিষেবা চালু এবং সাফাই কর্মীদের চার মাসের বকেয়া বেতনের দাবিতে শনিবার বিক্ষোভ ও ধর্নায় সামিল হল জেলা কংগ্রেস।
ধর্মনগর জেলা কংগ্রেস ভবন থেকে বের হওয়া বিশাল মিছিল শহর পরিক্রমা করে পৌঁছায় সিএমও অফিসের সামনে।সেখানে ধর্নায় বসে পড়েন আন্দোলনকারীরা।একপর্যায়ে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে আন্দোলনকারীরা সিএমও অফিস কক্ষে প্রবেশের চেষ্টাও করেন।তবে শেষ পর্যন্ত কি মিলল আশ্বাস?আর এই আন্দোলনের পর স্বাস্থ্য পরিষেবা নিয়ে কি বাড়তে চলেছে নতুন চাপ?পাশাপাশি, জেলা হাসপাতালে আইসিইউ পরিষেবা না থাকায় রোগীদের ভোগান্তিও বাড়ছে।প্রথমদিকে সিএমও অফিস থেকে কেউ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে না আসায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ দীপক হালদার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন।।এদিনের আন্দোলনে উপস্থিত ছিলেন উত্তর জেলা কংগ্রেস সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী, কংগ্রেস নেতা কেবল কান্তি নন্দী, মহিলা কংগ্রেস নেত্রী মানসী মালাকার সহ বহু কর্মী-সমর্থক।
পনেরো দিনের আশ্বাসে কি সত্যিই বদলাবে ধর্মনগর জেলা হাসপাতালের পরিষেবা?নাকি প্রতিশ্রুতি মিললেও থেকে যাবে পুরনো সমস্যার পাহাড়?কংগ্রেসের এই আন্দোলন কি আগামী দিনে আরও বড় রাজনৈতিক চাপ তৈরি করবে প্রশাসনের ওপর?এখন সেই দিকেই তাকিয়ে ধর্মনগরের সাধারণ মানুষ…