ত্রিপুরা
img

মূল্যবৃদ্ধির আগুনে উত্তাল সদর! রাস্তায় নেমে বিক্ষোভ সিপিআইএমের

পেট্রোল-ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার রাস্তায় নামল Communist Party of India সদর মহকুমা কমিটি। বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকায় তৈরি হয় রাজনৈতিক উত্তাপ।
মিছিল থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র স্লোগান তোলেন বাম কর্মী-সমর্থকরা।অভিযোগ, মূল্যবৃদ্ধির চাপে সাধারণ মানুষের জীবন আজ কার্যত বিপর্যস্তমিছিল ঘিরে শহরের বিভিন্ন এলাকায় রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ে। হাতে প্ল্যাকার্ড ও দলীয় পতাকা নিয়ে বাম কর্মী-সমর্থকরা মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সরব হন। বিক্ষোভকারীদের দাবি, লাগামছাড়া মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এদিনের মিছিলে অংশ নেন দলের নেতা-কর্মী সহ বহু সাধারণ মানুষ। আন্দোলনকারীরা জানান, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।
প্রতিদিন বাড়ছে জ্বালানি ও নিত্যপণ্যের দাম...সাধারণ মানুষের ক্ষোভও কি এবার বিস্ফোরণের পথে?এই বিক্ষোভ কি ভবিষ্যতের আরও বড় রাজনৈতিক আন্দোলনের ইঙ্গিত?নাকি মূল্যবৃদ্ধির চাপেই বদলে যেতে পারে রাজ্যের রাজনৈতিক সমীকরণ?এখন সেই প্রশ্নই ঘুরছে রাজ্যের অন্দরে