
৩৫ আসাম রাইফেলস ও ৬৩৭ সাটা ব্যাটারিকে কেন এই স্বীকৃতি? জল্পনা তুঙ্গ ত্রিপুরায় এবার ভারতীয় সেনার দুই গুরুত্বপূর্ণ ইউনিটকে বিশেষ সম্মান জানাতে চলেছে রাজ্য প্রশাসন। লোক ভবনে অনুষ্ঠিত হতে চলেছে এক মর্যাদাপূর্ণ অভিষেক অনুষ্ঠান, যেখানে ত্রিপুরার মাননীয় রাজ্যপাল সম্মাননাপত্র তুলে দেবেন ৩৫ আসাম রাইফেলস এবং ৬৩৭ সাটা ব্যাটারির হাতে। এই অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই বাড়ছে কৌতূহল। এই অনুষ্ঠানে ভারতীয় সেনাবাহিনীর ৩৫ আসাম রাইফেলস এবং ৬৩৭ সাটা ব্যাটারিকে সম্মাননাপত্র প্রদান করা হবে। দেশের নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা এবং জনসেবামূলক কর্মকাণ্ডে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবেই এই সম্মান বলে মনে করা হচ্ছে।বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সেনার ভূমিকা দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ। আর সেই অবদানের স্বীকৃতি হিসেবেই এই অনুষ্ঠানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল।অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রশাসনিক ও সামরিক স্তরে চলছে চূড়ান্ত প্রস্তুতি।