ত্রিপুরা
img

কালিদিঘী থেকে শিবমন্দির, কী ইঙ্গিত এই বিশেষ আয়োজনে?

কালিদিঘী থেকে শিবমন্দির, কী ইঙ্গিত এই বিশেষ আয়োজনে? সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে উত্তর ত্রিপুরার ধর্মনগরেও পালিত হলো “সোমনাথ স্বাভিমান পর্ব”। ধর্মীয় ভাবগাম্ভীর্য, শোভাযাত্রা আর বৈদিক মন্ত্রোচ্চারণে মুখর হয়ে ওঠে ধর্মনগর কালীবাড়ি প্রাঙ্গণ। উপস্থিত ছিলেন মন্ত্রী থেকে শুরু করে প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিক। তবে এই আয়োজন ঘিরে এখন বাড়ছে কৌতূহলও।  শোভাযাত্রার মধ্য দিয়ে সেই জল নিয়ে যাওয়া হয় কালীবাড়ি প্রাঙ্গণের শিব মন্দিরে।বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে সম্পন্ন হয় জলাভিষেক। ধর্মীয় আবহে মন্দির প্রাঙ্গণে উপস্থিত ভক্ত ও সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক চাঁদনী চন্দান, মহকুমা শাসক দেবযানী চৌধুরী, বিধায়ক জহর চক্রবর্তী, রিপন সাকমা, বিনয় ভূষণ দাস, যাদবলাল নাথ ও জেলা সভাধিপতি অপর্ণা নাথ-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।তবে ধর্মীয় আবেগের এই আয়োজন ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে নানান আলোচনা।