
বঙ্গ থেকে ত্রিপুরা, বিজেপির এই উচ্ছ্বাস কি বড় রাজনৈতিক ইঙ্গিত? ধর্মনগর উপনির্বাচন থেকে শুরু করে দেশের একাধিক রাজ্যে বিজেপির সাফল্য। আর সেই জয়ের উচ্ছ্বাসে এবার সরগরম কদমতলা-কুর্তি মন্ডল। বিজয় মিছিল, রাজনৈতিক বার্তা আর ঝালমুড়ি বিতরণ সব মিলিয়ে সোমবার জমে ওঠে রাজনৈতিক আবহ। মিছিলে নেতৃত্ব দেন নবনির্বাচিত বিধায়ক জহর চক্রবর্তী এবং বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান দাস। উপস্থিত ছিলেন জেলা ও মন্ডল স্তরের একাধিক নেতা-কর্মী এবং সমর্থকরা। ধর্মনগর উপনির্বাচনের জয় ছাড়াও পশ্চিমবঙ্গ, আসাম এবং পন্ডিচেরিতে বিজেপির ফলাফল ঘিরে কর্মীদের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঝালমুড়ি খাওয়ার প্রসঙ্গ টেনে বিজয় মিছিল শেষে দলীয় কর্মীদের মধ্যেও ঝালমুড়ি বিতরণ করা হয় সভায় বক্তব্য রাখতে গিয়ে ভগবান দাস দাবি করেন, দেশজুড়ে মানুষ বিজেপির পক্ষেই রায় দিয়েছে। অন্যদিকে নবনির্বাচিত বিধায়ক জহর চক্রবর্তী নিজের জয় এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন।